1 Answers

উদ্দীপকে উল্লিখিত দাবিনামার সাথে বঙ্গবন্ধুর ছয় দফা দাবির মিল আছে। এই দাবিনামা বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছিল বলে আমি মনে করি।
১৯৬৬ সালের ছয় দফা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে গৃহীত হওয়ার পর বঙ্গবন্ধু ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন স্থানে বক্তব্য দেন। তিনি ছয় দফাকে 'আমাদের বাঁচার দাবি' আখ্যায়িত করেন। ফলে ছয় দফার পক্ষে দ্রুত ব্যাপক জনমত গড়ে ওঠে। এতে আইয়ুব খান সরকার আতঙ্কিত হয়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। এর প্রতিবাদে ১৯৬৬ সালের ৭ জুন দেশব্যাপী হরতাল পালিত হয়। হরতালের সময় পুলিশের গুলিতে অনেক লোক প্রাণ হারালে ৮ জুন প্রতিবাদস্বরূপ প্রাদেশিক পরিষদের বিরোধীদল ওয়াক আউট করে।
১০ মে, ৩৫০০ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। আর ১৯৬৮ সালে বঙ্গবন্ধুকে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত করে ট্রাইব্যুনালে বিচার শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করার পরও সরকার গঠন করতে না পারায় দেশব্যাপী ১৯৭১ সালে শুরু হয় মুক্তিযুদ্ধ। আর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেমে বাঙালি স্বাধীনতা লাভ করে।
তাই বলা যায়, ১৯৬৬ সালের ছয় দফা দাবিই পর্যায়ক্রমে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে রূপ নিয়েছিল।

4 views

Related Questions