1 Answers
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ১৯৭০ সালের নির্বাচন যে ভূমিকা রেখেছিলো তার কতিপয় উল্লেখ করা হলো-
- আওয়ামী লীগ এ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করার কারণে পূর্ব পাকিস্তানের উপর কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব হ্রাস পায়।
- এ নির্বাচনের মাধ্যমে বাঙালিরা নিজেদের আলাদা ভাবতে শুরু করে।
- আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করার মাধ্যমে বাঙালিদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়
- আত্ম বিশ্বাস বৃদ্ধির ফলে তাঁরা স্বাধীনতার জন্য মরিয়া হয়ে ওঠে।
- এ নির্বাচনের ফলে বাঙালিদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আগ্রহ জন্ম নেয়
4 views
Answered