1 Answers

তিতুমিরের ধর্ম সংস্কার আন্দোলনে ইংরেজ, জমিদার ও নীলকরদের হাতে নির্যাতিত কৃষক, তাঁতিরা দলে দলে যোগ দেয়। ফলে এক পর্যায়ে এ আন্দোলন কৃষক আন্দোলনে পরিণত হয়।
তিতুমির মক্কা থেকে দীর্ঘদিন পর দেশে ফিরে ইসলাম ধর্মসংস্কারের কাজে আত্মনিয়োগ করেন। তার এই ধর্মীয় সংস্কার আন্দোলনে বাংলার কৃষক, তাঁতিসহ বহু মুসলমান সাড়া দেয়। তিতুমির কৃষকের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদও করতেন। ফলে জমিদাররা বিশেষ করে মুসলমান প্রজাদের ওপর অত্যাচার-নির্যাতন শুরু করে। এ থেকে রক্ষা পেতে নিপীড়িত, শোষিত কৃষকরা দলে দলে তিতুমিরের সঙ্গে যোগ দেয়। এভাবে তার ধর্মসংস্কার আন্দোলন কৃষক আন্দোলনে রূপ নেয়।

4 views

Related Questions