1 Answers
খিলাফত আন্দোলন ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে তুরস্কের জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুর্ক ক্ষমতাসীন হয়ে সালতানাতের অবসান ঘটিয়ে তুরস্কে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে।
উপমহাদেশের মুসলমানেরা তুরস্কের অখণ্ডতা, খিলাফতের সম্মান ও অস্তিত্ব রক্ষার্থে খিলাফত আন্দোলন গড়ে তোলে। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতার্তুক জাতীয় সরকার গঠন করে সালতানাতের উচ্ছেদ ঘটান। তাছাড়া ১৯২৪ সালে খিলাফত চিরতরে উচ্ছেদ করা হয় যার ফলশ্রুতিতে খিলাফত আন্দোলনের পরিসমাপ্তি ঘটে।
7 views
Answered