1 Answers

হিন্দুধর্মে ধর্মীয় বিধান অনুসারে যেসব মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সেগুলো বলা হয় সংস্কার। স্মৃতিশাস্ত্রে দশবিধ সংস্কার উল্লেখ আছে। যেমন- ১. গর্ভাধান, ২. পুংসবন, ৩. সীমন্তোন্নয়ন, ৪. জাতকর্ম, ৫. নামকরণ, ৬. অন্নপ্রাশন, ৭. চূড়ান্তকরণ, ৮. সমাবর্তন, ৯. উপনয়ন ও ১০. বিবাহ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংস্কার নিম্নরূপ-

১. জাতকর্ম : জন্মের পর পিতা যব, যষ্ঠিমধু ও ঘৃতদ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করাকে জাতকর্ম বলে। 

২.. অন্নপ্রাশন: ষষ্ঠমাসে পুত্রের প্রথম অন্নভোজনের নাম অন্নপ্রাশন। 

৩. সমাবর্তন : গুরুগৃহ থেকে নিজগৃহে ফিরে আসার সময় যে অনুষ্ঠান হয় তা সমাবর্তন।

8. বিবাহ : মন্ত্রোচ্চারণ পূর্বক বর ও বধূর মিলন রূপ সংস্কারকে বিবাহ বলে।

এভাবে দশবিধ সংস্কার পালন করে মানুষ আদর্শ জীবন গঠন করতে পারবে।

5 views

Related Questions