1 Answers
শিক্ষার আমূল সংস্কার প্রয়োজন। মন্তব্যটির পক্ষে-বিপক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে।
শিক্ষা মানুষের আত্মিক ও মানসিক বিকাশ সাধন করে। শিক্ষা দ্বারা মানুষ জগতের নানা নিয়ম অনুষঙ্গের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষ যেকোনো পরিবার, সমাজ, রাষ্ট্র ও দেশের উত্তম সম্পদ।
'বই পড়া' প্রবন্ধে লেখক শিক্ষাব্যবস্থার সামগ্রিক দিক নিয়ে কথা বলেছেন। তিনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বই পড়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বই মানুষকে মনুষ্যত্ববোধ অর্জনে সহায়তা করে। যথার্থ শিক্ষিত হওয়ার জন্য মনের যে প্রসারতা দরকার মানুষ তা বই পড়ার মাধ্যমে অর্জন করতে পারে। অথচ স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাব্যবস্থায় সেই সুযোগ নেই। এখানে যে শিক্ষা দেওয়া হয় তাতে প্রকৃত শিক্ষা লাভ হয় না। শিক্ষার্থীরা সার্টিফিকেট অর্জনের মাধ্যমে অর্থ উপার্জনের চিন্তায়ই বেশি মগ্ন থাকে। মনুষ্যত্ব অর্জনের কথা ভাবে না। উদ্দীপকের বস্তা মানুষের এই অধঃপতন দেখে আহত হয়েছেন। এ ধরনের শিক্ষাব্যবস্থার সংস্কার সাধন করা অতীব জরুরি।
'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপর স্থান দিয়েছেন। তাঁর কাছে পাস করা আর শিক্ষিত হওয়া এক জিনিস নয়। তাঁর কাছে যে শিক্ষা মানুষকে ভিতরে-বাইরে সমানভাবে মানুষ করে তোলে না, সেই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। অন্যদিকে পাস করার জন্য শিক্ষার্থীরা যে নোট মুখস্থ করে তা তাদের মেধা বিকাশের অন্তরায়। এসব কারণে শিক্ষার আমূল সংস্কার প্রয়োজন।