1 Answers
'Agro Banking' প্রজেক্ট বাংলাদেশের কৃষকদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে- উদ্দীপকের আলোকে এটি যৌক্তিক বলে আমি মনে করি।
Shwapno বা UCB যৌথভাবে Agro Banking প্রজেক্ট চালু করেছে। এ ব্যবস্থায় কৃষকরা প্রত্যেকে ইউক্যাশ একাউন্ট খোলে। আর, তাদের উৎপাদিত ফসলের অতিরিক্ত অংশ এ প্রজেক্টের মাধ্যমে Shwapno-এর কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। বিক্রীত পণ্যের মূল্য কৃষকদের ইউক্যাশ একাউন্টে সরাসরি জমা হয়ে যায়। এভাবে কৃষকরা লাভবান হয়।
উদ্দীপকে Agro Banking প্রজেক্ট সম্পর্কে বলা হয়েছে। এখানে কৃষকরা তাদের প্রয়োজনের অতিরিক্ত ফসল জমা রাখে। ফলে ফসল পচে নষ্ট হয় না। বরং এ ফসল Shwapno ন্যায্যমূল্যে কিনে নেয় এবং এর অর্থ কৃষকদের একাউন্টে জমা হয়। এ সঞ্চয় তারা যেকোনো সময় নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারে।
কৃষকদের উৎপাদিত ফসলের অতিরিক্ত অংশ বিভিন্নভাবে নষ্ট হয়। Agro Banking প্রজেক্ট চালু হওয়ায় কৃষকরা ফসল নিয়ে নির্দিষ্ট কালেকশন পয়েন্টে নিজ নিজ একাউন্টের আওতায় জমা দিচ্ছে। আর, Shwapno থেকে ফসলের ন্যায্যমূল্য পেয়ে তারা লাভবান হচ্ছে। ফলে কৃষক ও ভোক্তাদের মাঝ থেকে মধ্যস্থব্যবসায়ীর দৌরাত্ম্য কমছে। এভাবে এই প্রজেক্ট গ্রামাঞ্চলের কৃষকদের জীবনযাত্রা ও দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসছে।