1 Answers
জনাব সাবেরের কাজটি ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার বিপরীত বলে আমি মনে করি।
অতিরিক্ত মুনাফা লাভের আশায় নকল পণ্য উৎপাদন করা, পণ্যের গুণগত মান নষ্ট করা, পণ্যের সাথে ভেজাল মেশানো প্রভৃতি ব্যবসায়ের অনৈতিক কাজের অন্তর্গত। এগুলো সমাজের মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপকের জনাব সাবের পাহাড়তলী বাজারের একজন চাল ব্যবসায়ী। তিনি বেশি লাভের আশায় চালের সাথে সাদা পাথরের কণা মিশিয়ে ক্রেতাদের কাছে তা বিক্রি করেন। ফলে তার ব্যবসায়টি সাময়িকভাবে ভালো চললেও পরবর্তীতে বিক্রির পরিমাণ কমতে থাকে। কারণ, ক্রেতা ও ভোক্তারা প্রতারিত হওয়ায় তার কাছ থেকে চাল কিনতে চায় না।
জনাব সাবেরের অনৈতিক কাজটির মাধ্যমে সমাজের মানুষের ক্ষতি হবে। তার চাল খেয়ে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এছাড়া, সাদা পাথর মেশালে চালের ওজন বেড়ে যায়। ফলে ক্রেতাকে বেশি দাম দিয়ে কম চাল কিনতে হয়। এভাবে জনাব সাবের ক্রেতাকে ওজনে কম পণ্য দিচ্ছেন। এতে ক্রেতারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব, জনাব সাবেরের অনৈতিক কাজটি সমাজে ক্ষতিকর প্রভাব ফেলে। এটি মূল্যবোধ ও নৈতিকতার বিপরীত।