1 Answers

জনাব গাজি উৎপাদনমুখী বৃহৎ শিল্প স্থাপনের কথা ভাবছেন বলে আমি মনে করি।

এ ধরনের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপনে ৩০ কোটি টাকার বেশি মূলধন প্রয়োজন হয়। তাছাড়া, এমন শিল্পে ২৫০ জন বা তার বেশি শ্রমিক কাজ করে থাকে। এর আয়তনও সাধারণত বড় আকৃতির হয়।

উদ্দীপকের জনাব গাজির সু তৈরির একটি কারখানা আছে। এটি প্রতিষ্ঠায় তিনি ২০ কোটি টাকা মূলধন দিয়েছেন। এতে শ্রমিকের সংখ্যা ১৫০ জন। তিনি ব্যবসায় বাড়ানোর জন্য আরও ১৫ কোটি টাকা বিনিয়োগ করতে চান। এছাড়া ১৫০ জন শ্রমিক অতিরিক্ত নিয়োগ করার সিদ্ধান্ত নেন।

জনাব গাজির প্রতিষ্ঠানটি বর্তমানে উৎপাদনমুখী মাঝারি আকারের শিল্প। তিনি ব্যবসায়ে আরও ১৫ কোটি টাকা বিনিয়োগে মোট মূলধন হবে (২০ + ১৫) = ৩৫ কোটি টাকা। আবার, ১৫০ জন অতিরিক্ত শ্রমিক নিয়োগে মোট শ্রমিক সংখ্যা হবে (১৫০ + ১৫০) = ৩০০ জন। এ মূলধন ও শ্রমিক সংখ্যা বৃহৎ শিল্পেই দেখা যায়। আর এটি মাঝারি থেকে উৎপাদনমুখী বৃহৎ শিল্পে রূপান্তরিত হবে। তাই আমি মনে করি, জনাব গাজি বৃহদায়তন শিল্প স্থাপনের কথাই ভাবছেন।

4 views

Related Questions