1 Answers

সজলের সার কারখানাটি উৎপাদনমুখী মাঝারি শিল্প এবং রমিজের বুটিক শপটি কুটির শিল্পের অন্তর্ভুক্ত।

উৎপাদনমুখী শিল্প পণ্যসামগ্রী উৎপাদনের সাথে জড়িত। আর এ ধরনের মাঝারি শিল্পে ১০ থেকে ৩০ কোটি টাকা বিনিয়োগ করা হয় এবং ১০০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করে। অন্যদিকে, কুটির শিল্প পরিবারের সদস্যদের সাহায্যে পরিচালিত হয় এবং পাঁচ লক্ষ টাকার কম মূলধন প্রয়োজন হয়।

উদ্দীপকে উল্লেখ্য, চট্টগ্রামের ব্যবসায়ী সজল ১৫ কোটি টাকা ব্যয়ে সার তৈরির একটি কারখানা স্থাপন করেন। সেখানে ১৩০ জন শ্রমিক কাজ করে। সার উৎপাদন করে বলে এটি একটি উৎপাদনমুখী শিল্প। আর মূলধন ও শ্রমিক সংখ্যা বিবেচনায় সজলের শিল্পটি উৎপাদনমুখী মাঝারি শিল্পের অন্তর্গত। অন্যদিকে, রমিজ বুটিকের কাজ শুরু করেন। তার পরিবারের সদস্যরা তার কাজে সাহায্য করেন। আর এ ধরনের কাজ শুরু করতে পাঁচ লক্ষ টাকার কম মূলধন প্রয়োজন হয়। এসব বৈশিষ্ট্য কুটির শিল্পের সাথে সম্পর্কিত। তাই রমিজের বুটিক শপটিকে কুটির শিল্প বলা যায়।

5 views

Related Questions