1 Answers

উদ্দীপকের সুজন জুয়েলারির ক্রেতার অভাবে শপটি বন্ধ করে দিল বলে আমি মনে করি। 

সফলভাবে ব্যবসায় পরিচালনা করতে পণ্যের বাজার চাহিদা থাকতে হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের কাছে উক্ত পণ্যের ক্রেতা না থাকলে পণ্য বিক্রি করা সম্ভব হয় না। ফলে বিক্রয়ের অভাবে ব্যবসায় লোকসানের সম্মুখীন হয়। সঠিক স্থান নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে ক্রেতার চাহিদা পূরণ করা হয়। 

উদ্দীপকের সজল হাসপাতালের সামনে একটি ওষুধের দোকান দেন। সব সময় খোলা রাখার মাধ্যমে তার ব্যবসায় এখন বেশ জনপ্রিয়। তার চাচাতো ভাই সুজন বিদেশ থেকে এসেছে। সজলের ব্যবসায়ের সাফল্য দেখে সুজন ওষুধের দোকানের পাশে একটি জুয়েলারি শপ প্রতিষ্ঠা করেন। তবে ক্রেতার অভাবে তার শপটি বন্ধ করে দিতে হয়।সজল হাসপাতালের সামনে ওষুধের দোকান প্রতিষ্ঠা করায় অবস্থানগত সুবিধা পেয়েছেন। হাসপাতালের সামনে সব সময়ই রোগীর সমাগম থাকে। তাই ওষুধ বিক্রি ভালো হয়। সুজন এক্ষেত্রে জুয়েলারি পণ্যের ক্রেতা সমাগমের কথা চিন্তা না করেই তার শপটি প্রতিষ্ঠা করেন। সাধারণত হাসপাতালের সামনে কেউ জুয়েলারি পণ্য কিনতে আসে না। তাই সুজনের ব্যবসায় সফল হয়নি। অতএব, সঠিক স্থান নির্বাচন করতে না পারায় সুজনের পণ্যের ক্রেতা সমাগম হয়নি।

5 views

Related Questions