1 Answers
নাজমুল হকের কারখানাটি পরিবেশবান্ধব করে বড় আকার করতে অর্থনৈতিক পরিবেশের অনুকূলতা প্রয়োজন বলে আমি মনে করি।
কোনো দেশের অর্থ ও ঋণ ব্যবস্থা, সঞ্চয় ও বিনিয়োগ, মানবসম্পদ, উৎপাদন ও বণ্টন ব্যবস্থা প্রভৃতি উপাদান নিয়ে অর্থনৈতিক পরিবেশ গড়ে ওঠে। আর আর্থিক অবস্থার উন্নতি হলে ব্যবসায়ের প্রবৃদ্ধি লক্ষ করা যায়।
উদ্দীপকের নাজমুল হক ও আরও ৫ জন মিলে প্লাস্টিকের বোতল বা পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেছেন। এটি দেশের জ্বালানির ঘাটতি পূরণ করবে। আবার, পরিবেশ দূষণ থেকেও রক্ষা পাওয়া যাবে। বর্তমানে নাজমুল হক ও তার বন্ধুরা কারখানাটি বড় করতে চাচ্ছেন।
পল্লী উন্নয়ন একাডেমি-এর গবেষকরা তাদের কারখানা পরিদর্শন করে কারিগরি সহায়তার আশ্বাস দেন। এতে তারা প্রযুক্তির ব্যবহার শিখবেন ও সহজে বেশি জ্বালানি উৎপাদন করতে পারবেন। তবে উন্নত প্রযুক্তির জন্য ও উৎপাদন কাজ প্রসার করতে তাদের প্রচুর অর্থ (মূলধন) প্রয়োজন। পর্যাপ্ত মূলধন পেলে তারা তাদের কারখানায় আধুনিক প্রযুক্তি স্থাপন করতে পারবেন। আর সেখানে সঠিকভাবে বর্জ্য নিঃসরণের ব্যবস্থা করবেন, যাতে পরিবেশ দূষিত না হয়। এক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের অনুকূলতাই নাজমুল হক ও তার বন্ধুদের ব্যবসায়ের কাজে সহায়ক হবে।