1 Answers
পৌর এলাকার বাইরে হাফিজুল ইসলামের ব্যবসায় স্থাপনে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে বলে আমি মনে করি।
স্থায়ী ব্যবসায় গড়তে স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌর কর্তৃপক্ষ বা জেলা প্রশাসকের কাছে ব্যবসায় নিবন্ধন করার মাধ্যমে ট্রেড লাইসেন্স নেওয়া হয়। এক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ীকে পৌর এলাকার বাইরে ব্যবসায় করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে এ লাইসেন্স সংগ্রহ করতে হয়।
উদ্দীপকে হাফিজুল ইসলাম পৌরসভা এলাকার মধ্যে একটি স্টেশনারি দোকান স্থাপন করেন। ব্যবসায়টি প্রথমদিকে সফলতা পেলেও অবস্থানগত কারণে এটি লোকসানের সম্মুখীন হয়। এজন্য হাফিজুল ইসলাম তার ব্যবসায়কে পৌর এলাকার বাইরে সুবিধাজনক স্থানে স্থাপনের সিদ্ধান্ত নেন।
হাফিজুল ইসলামকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে আবার ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। তিনি এ লাইসেন্স সংগ্রহের জন্য স্থানীয় জেলা প্রশাসনে নির্ধারিত কাগজপত্র ও ফি জমা দিবেন। এরপর স্থানীয় জেলা প্রশাসন কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে সন্তুষ্ট হলে তাকে ট্রেড লাইসেন্স দিবেন। হাফিজুল ইসলাম এ লাইসেন্স সংগ্রহ করার পর পৌর এলাকার বাইরে ব্যবসায় শুরু করতে পারবেন।