1 Answers
রজব সাহেব বীজ বিপণন কোম্পানিতে চাকরি করেন। তাই তিনি বীজ প্রক্রিয়াজাতকরণের সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং পরিশেষে বিপণন তথ্য প্রদান করেন।
ফসল কাটার পর ফসলের দানাকে বীজে পরিণত করা এবং পরবর্তী বপনের পূর্ব পর্যন্ত বীজের উন্নতমান ও অঙ্কুরোদগম ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যাকে বীজ প্রক্রিয়াজাতকরণ বলে। বীজ শুকিয়ে মান ও আকার অনযায়ী-ভাগ করা এবং সর্বশেষ সংরক্ষণের ব্যবস্থা করা বীজ প্রক্রিয়াজাতকরণের গুরুত্বপূর্ণ কার্যকলাপ।
বীজকে সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করলে বীজের বিশুদ্ধতা বৃদ্ধি পায়, বীজ দেখতে আকর্ষণীয় হয় এবং বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বৃদ্ধি পায়।
অধিক বিশুদ্ধতা ও দেখতে আকর্ষণীয় বীজ সহজেই ক্রেতা তথা কৃষকদের আকৃষ্ট করে। আর ভালো বীজ বিপণন কোম্পানির সুনাম ও সাফল্যকে সুনিশ্চিত করে। কাজেই বীজ বিপণনে বীজ প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব অপরিসীম।
অতএব, রজব সাহেবের বীজ প্রক্রিয়াজাতকরণের কর্মকাণ্ড বীজ বিপণনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।