1 Answers

রজব সাহেব বীজ প্রক্রিয়াজাতকরণের সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে বিপণন তথ্য প্রদান করেন।
বীজ প্রক্রিয়াজাতকরণের পর বিপণন একটি উল্লেখযোগ্য কাজ। বীজ বিপণন বলতে বীজ সংগ্রহ, প্যাকেজ করা, বিক্রিপূর্ব সংরক্ষণ, বিজ্ঞপ্তি, বিক্রি এসব কাজকে বোঝায়। বীজ বিপণনকালে রজব সাহেব ক্রেতাদের জন্য নিম্নোক্ত তথ্য প্রদান করেন-
i. বীজের জাত নির্ধারণ, ii. বীজের পরিমাণ নির্ধারণ, iii. বীজ অনুমোদনপ্রাপ্ত বা প্রত্যায়িত কিনা, iv. বীজের অঙ্কুরোদগমের হার, v. বীজের বিশুদ্ধতার হার, vi. বীজের আর্দ্রতা, vii. বীজের জীবনকাল, viii. বীজ উৎপাদনকারী সংস্থার নাম, ix. বীজ অনুমোদন সংস্থার নাম, x. বীজ বপনের পদ্ধতি, xi. সংরক্ষণের নির্দেশ, ও xii. বীজের মূল্য।
অতএব, রজব সাহেবকে বীজ বিপণনে উল্লেখিত তথ্যাবলি প্রদান করতে হয়।

4 views

Related Questions