1 Answers
উদ্দীপকের শামছুল সাহেব ন্যায়বোধের সাহায্যে রায় প্রদান করেছেন।
আইনের অন্যতম উৎস হলো ন্যায়বোধ। আদালতে এমন অনেক মামলা। উত্থাপিত হয়, যা সমাধানের জন্য অনেক সময় কোনো আইন বিদ্যমান থাকে না। এ অবস্থায় বিচারকরা তাদের ন্যায়বোধ বা বিবেক দ্বারা উক্ত মামলার বিচারকাজ সম্পাদন করেন। উদ্দীপকের বিজ্ঞ বিচারক শামছুল সাহেবও এ প্রক্রিয়ায় রায় প্রদান করেছেন।
উদ্দীপকে আমরা দেখি, বিজ্ঞ বিচারক শামছুল সাহেব একটি মামলা নিয়ে জটিলতায় পড়েন। তিনি দেশের কোনো প্রকার আইন দ্বারা মামলাটি নিষ্পত্তি করতে পারছিলেন না। অবশেষে বিশেষ এক পন্থা অবলম্বন করে মামলার রায় প্রদান করেন, যা তার ন্যায়বোধকেই নির্দেশ করে। কারণ বিচারকাজ সম্পাদন করতে গিয়ে সংশ্লিষ্ট মামলা বিষয়ক আইন না থাকলে বিচারকরা এ প্রক্রিয়াতেই রায় প্রদান করেন এবং পরবর্তী সময়ে তা আইনে পরিণত হয়। তাই বলা যায়, উদ্দীপকের শামছুল সাহেব আইনের অন্যতম উৎস ন্যায়বোধের ভিত্তিতে রায় প্রদান করেছেন।