1 Answers
উদ্দীপকের সিমিন হোসেন রিমি যে প্রক্রিয়ায় এমপি নির্বাচিত হয়েছেন পাঠ্যপুস্তকে এমন নির্বাচনের সাথে প্রত্যক্ষ নির্বাচনের মিল লক্ষ করা যায়।
পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে দু প্রকার নির্বাচন পদ্ধতি চালু আছে। যথা- প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন। যে নির্বাচন প্রক্রিয়ায় ভোটারগণ সরাসরি ভোেট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে, তাকে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বলা হয়। বাংলাদেশে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালু রয়েছে। মূলত নির্বাচন হলো নাগরিকদের দেশ পরিচালনার জন্য বিভিন্ন দলের প্রার্থীদের মধ্য থেকে প্রতিনিধি বাছাই প্রক্রিয়া বা ব্যবস্থা। অর্থাৎ যে প্রক্রিয়ায় বা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সার্বজনীন ভোটাধিকার প্রয়োগ করে পছন্দ অনুযায়ী প্রতিনিধি বাছাই করে তাকেই নির্বাচন বলে। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পার্লামেন্ট বা আইনসভা গঠিত হয়। বাংলাদেশে জাতীয় পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সিমিন হোসেন রিমি এভাবেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় এবং গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়েছেন।