1 Answers

উদ্দীপকের জনাব রোমেলের মামলার রায় প্রদান আইনের অন্যতম উৎস বিচারকের রায়কে নির্দেশ করে।
বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। বিচারকগণ সাধারণত দেশের প্রচলিত আইন অনুসারে বিচার করেন। আদালতে উত্থাপিত মামলার বিচার কাজ সম্পাদন করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ তাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আইন তৈরি করে উক্ত মামলার রায় দেন এবং প্রয়োজনবোধে ঐ আইনের ব্যাখ্যা দেন। পরবর্তীকালে অন্যান্য বিচারকগণ সেসব রায় অনুসরণ করে বিচার করেন। এভাবে বিচারকের রায় আইনে পরিণত হয়।
উদ্দীপকে দেখা যায়, জেলা জজ আদালতের বিচক্ষণ ও বুদ্ধিমান একজন বিচারক জনাব রোমেল সাহেব। তিনি একটি মামলার বিচার করতে গিয়ে দেখেন মামলাটি প্রচলিত কোনো আইনের আওতায় আসছে না। তাই তিনি নিজস্ব বিচার বুদ্ধির ওপর ভিত্তি করে মামলাটির রায় দেন। যা আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। আর এভাবে বিচারকের রায় আইনে পরিণত হয়।

5 views

Related Questions