1 Answers
উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন করলে যথার্থ হবে বলে আমি মনে করি।
অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কে বিলোপ হলে অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপসাধন হয়। পাঁচটি উপায়ে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হতে পারে। সাধারণত ব্যবসায়ের নির্দিষ্ট সময়সীমা শেষ হলে কোন অংশীদার মারা গেলে বা দেউলিয়া হলে প্রভৃতি কারেেণ বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হয়।
উদ্দীপকের ব্যবসায়টিতে জনাব সিফাত, রাব্বি ও মুজাহিদ তিনজনেই পুঁজি বিনিয়োগ করেন। এখানে মুজাহিদ তার মূলধন সীমার চেয়ে বেশি দায়ী নয়। এছাড়া, ব্যবসায় চলাকালীন সময়ে রাব্বি তার ব্যক্তিগত দুরবস্থার কারণে দেউলিয়া ঘোষিত হয়। আর সিফাত ব্যবসায় চালিয়ে নিতে চাইলে পরে তা আর সম্ভব হয় নি।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি একটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। কারণ এ প্রতিষ্ঠানটিতে সিফাত ও রাব্বির দায় অসীম। কিন্তু মুজাহিদের দায় তার মূলধন পর্যন্ত সীমিত। রাব্বি দেউলিয়া ঘোষিত হওয়ায় ব্যবসায়ের অংশীদার থাকে মুজাহিদ ও সিফাত। এদিকে মুজাহিদ তার মূলধনের চেয়ে বেশি দায় নিতে রাজি নয়। ফলে সিফাতের পক্ষে অংশীদারি ব্যবসায়টি পরিচালনা করা সম্ভব নয়। কারণ কমপক্ষে দুইজন অসীম দায়ের অংশীদার থাকতে হবে। তাই বলা যায়, এ অবস্থায় ব্যবসায়টির জন্য বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন যথোপযুক্ত।