1 Answers

উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হতে পারে বলে আমি মনে করি।
অংশীদারি আইনে ৪২ ধারায় বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধনের কথা বলা হয়েছে। ব্যবসায়ের নির্দিষ্ট সময় বা কাজ শেষ হয়ে গেলে অথবা কোনো অংশীদারের মৃত্যু হলে এরূপ বিলোপসাধন ঘটে।
উদ্দীপকে সানী, রনি ও মনি তিন বন্ধু চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় গঠন করেছেন। মনি মারা যাওয়ায় তার সন্তান জনি সীমিত অংশীদার হিসেবে ব্যবসায়ের অংশীদার হয়েছে। অংশীদারি ব্যবসায়টি বিভিন্ন দরপত্র দেওয়ার মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে কাজ সংগ্রহ ও ব্যবসায় পরিচালনা করে।
দরপত্রের মাধ্যমে সংগৃহীত কাজের একটি নির্দিষ্ট সময় থাকে। উক্ত সময় বা দরপত্রে গৃহীত কাজটি সম্পন্ন হয়ে গেলে অংশীদাররা ইচ্ছা করলে ব্যবসায়ের বিলোপসাধন ঘটাতে পারেন। কারণ নতুন দরপত্রে উক্ত তিনজন একই ব্যবসায়ে থাকার বাধ্যবাধকতা নেই। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টির বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হতে পারে।

5 views

Related Questions