1 Answers
উদ্দীপকের রাহাতের ব্যবসায় সংগঠনটির ক্ষেত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপসাধন ঘটবে বলে আমি মনে করি।
যদি কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে অন্য অংশীদারদের কাছে ব্যবসায় বিলোপের ইচ্ছা প্রকাশ করে তবে বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যবসায়ের বিলোপ হয়ে থাকে। এ ধরনের বিলোপসাধন সম্পর্কে অংশীদারি আইনের ৪৩নং ধারায় বলা হয়েছে।
উদ্দীপকে রাহাত তার দুজন বন্ধু নিয়ে একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করে। তাদের ব্যবসায়টি প্রথম দিকে ভালো মুনাফা অর্জন করলেও কিছুদিন পর রাহাত নিজে একটি প্রতিষ্ঠান দিতে চাওয়ায় অংশীদারদের মধ্যে সন্দেহ দেখা দেয়। এ অবস্থায় ব্যবসায়টি বিলোপসাধনের পর্যায়ে চলে যায়। রাহাত লিখিত চিঠির মাধ্যমে বিলোপ প্রক্রিয়া শুরু করে।
অংশীদারি আইনের ৪৩ নং ধারায় বলা হয়েছে, যদি কোনো অংশীদারি ব্যবসায়ের কোনো সদস্য লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যবসায়ের বিলোপের ইচ্ছা প্রকাশ করে তবে ঐ ব্যবসায়ের বিলোপ ঘটে। উদ্দীপকের রাহাতও ব্যবসায়ের বিলোপের জন্য লিখিত চিঠি দেওয়ায় ব্যবসায়টি বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপসাধন হবে।