1 Answers
উদ্দীপকের খাদ্যশিকলে ২য় স্তরের খাদক হলো ব্যাঙ। ব্যাঙের সংখ্যা কমে গেলে উক্ত শিকলে অসাম্য অর্থাৎ বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট হবে।
ব্যাঙ হলো ২য় স্তরের খাদক যা প্রথম স্তরের খাদক পতঙ্গ খায়। ব্যাঙের সংখ্যা কমে গেলে পতঙ্গের সংখ্যা বেড়ে যাবে। ফলে অধিক পতঙ্গ উৎপাদক সবুজ উদ্ভিদ খাবে। প্রকৃতিতে সবুজ উদ্ভিদের পরিমাণ হ্রাস পেলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। এভাবে চলতে থাকলে ঐ অঞ্চলে সবুজ উদ্ভিদের অভাবে মরুকরণের সৃষ্টি হবে এবং উর্বরতা নষ্ট হবে। অন্যদিকে, সাপ ব্যাঙ খেয়ে বাঁচে বলে সাপ ৩য় স্তরের খাদক। ব্যাঙের সংখ্যা কমে গেলে খাদ্যাভাবে সাপের সংখ্যাও কমে যাবে এবং সর্বোচ্চ খাদক ময়ূরের সংখ্যাও কমে যাবে।
উপরিউক্ত আলোচনায় স্পষ্টতই প্রতীয়মান হয় যে খাদ্যশিকলে পুষ্টি প্রবাহে একটি ভারসাম্য বিদ্যমান এবং উল্লিখিত শিকলে ব্যাঙের সংখ্যা কমে গেলে ভারসাম্য নষ্ট হবে।