1 Answers

বাংলাদেশে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় হতে মাছের উৎপাদন ৮০% হতে কমে ৩৫% এ নেমে এসেছে।
বাংলাদেশে বর্তমানে মোট মাছ উৎপাদনের শতকরা ৮০ ভাগ আসে অভ্যন্তরীণ জলাশয় হতে এবং ২০ ভাগ আসে সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্র হতে।
সুদূর অতীতে প্রাকৃতিকভাবে এদেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়সমূহে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ ধরা পড়ত। ষাটের দশকে এর পরিমাণ ছিল মোট মৎস্য উৎপাদনের ৮০%। বিগত কয়েক দশকে জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত পানি ব্যবহার, কৃষি কাজে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, শিল্পায়নের ফলে পানি দূষণ, অতিরিক্ত মৎস্য আহরণ, নির্বিচারে ডিমওয়ালা ও পোনা মাছ নিধন, নদীতে অপরিকল্পিত বাঁধ ও অবকাঠামো নির্মাণ এবং পরিবেশের ভারসাম্যহীনতার কারণে বর্তমানে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় হতে এ উৎপাদন নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৫% এ। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাছের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে জেলেরা বিভিন্ন জলাশয় হতে প্রায় ছোট বড় সব মাছই ধরে ফেলছে। এ থেকে রেহাই পাচ্ছে না পোনা মাছ ও প্রজননক্ষম মাছ। ফলে প্রাকৃতিক জলাশয় হতে ক্রমান্বয়ে মাছের উৎপাদন কমে যাচ্ছে। এমনকি কিছু প্রজাতি হারিয়ে যেতে বসেছে।
উল্লিখিত কারণে দিন দিন মাছের উৎপাদন কমে বর্তমানে ৩৫% এ এসেছে।

6 views

Related Questions