1 Answers

আবু হাসান সংগৃহীত বীজ বেশি তাপমাত্রায় শুকিয়ে ছিল তাই বীজতলায় আশানুরূপ চারা উৎপাদন হয়নি।
সাধারণত বীজের আর্দ্রতা ১২-১৩ শতাংশে নামতে প্রায় তিন দিন উপযুক্ত রোদে বা সূর্যতাপে শুকাতে হয়। এছাড়া বীজের জীবনীশক্তির গুণাগুণ সংরক্ষণে বীজকে অপর্যাপ্ত তাপ বা অতিরিক্ত বেশি তাপে শুকানো উচিত নয়। আবু হাসানের সংগৃহীত বীজ অতিরিক্ত তাপ পেয়ে মাত্র দুই দিনেই শুকিয়ে যায় ফলে তার সংগৃহীত বীজের জীবনীশক্তি কমে যায়। বীজের অঙ্কুরোদগম ক্ষমতা হ্রাস পায়।
উল্লিখিত কারণে আবু হাসানের বীজতলা প্রতিকূল আবহাওয়ায় চারা গজাতে ব্যর্থ হয়।

5 views

Related Questions