1 Answers

রনির আচরণ স্বাভাবিক না হওয়ার কারণ গর্ভাবস্থায় তার মায়ের অসুস্থতা এবং বেশি বয়সে গর্ভধারণ। 

বেশি বয়সে গর্ভধারণ গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর। বেশি বয়সে অন্তঃক্ষরা গ্রন্থির স্বাভাবিক কার্যাবলি হ্রাস পায়। তাই ৩৫ বছরের পর যেসব মহিলা প্রথম সন্তান জন্ম দেন, সেসব শিশু প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেশি থাকে। গর্ভাবস্থায় প্রথম তিন মাসে মা যদি চিকেন পক্স, মাম্পস, যক্ষ্মা, ম্যালেরিয়া, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশুর ওপর তার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হয়। এর ফলে শিশু শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। গর্ভাবস্থায় মা যদি খিঁচুনি রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশুর শরীরে অক্সিজেনের অভাব হয় ও তার মস্তিষ্কের ক্ষতি হয়। ফলে শিশু মানসিক প্রতিবন্ধী হতে পারে।

লামিয়া ৩৬ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন। এছাড়া গর্ভাবস্থায় তিন মাসের মধ্যে তার মাম্পস্ এবং খিঁচুনি হয়। এসব কারণেই লামিয়ার ছেলে রনির আচরণে অস্বাভাবিকতা প্রকাশ পায়।

4 views

Related Questions