1 Answers

উদ্দীপকে উল্লিখিত সোহাগের বাবার প্রত্যাশা পূরণ না হওয়ার জন্য সামাজিক সমস্যাবলির মধ্যে যে কারণটি দায়ী তা হলো সড়ক দুর্ঘটনা।

পৃথিবীর সব দেশের চাইতে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা পরিস্থিতি ভয়াবহ। তাই বাংলাদেশে সড়ক দুর্ঘটনাকে একটি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের সমাজ জীবনে এ সমস্যা নানামুখী আর্থসামাজিক প্রতিবন্ধকতাসহ মানসিক সমস্যাকেও প্রভাবিত করে থাকে। বাংলাদেশের রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনার হার অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা। বাংলাদেশে হাইওয়ে পুলিশের প্রকাশিত প্রতিবেদনের এক পরিসংখ্যানে দেখা যায়, ২০০১ সালে মোট সড়ক দুর্ঘটনা ঘটে ৪,০৯১টি। ২০০২ সালে তা বেড়ে দাঁড়ায় ৪,৯১৮টি। তাছাড়া ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনাকবলিতদের মধ্যে মারা যায় ৫০.৫৮%, গুরুতর আহত হন ৩৮.১০% এবং সামান্য আহত হন ১১.৩২%। গুরুতর আহতদের মধ্যে অনেকেই আবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাধারণত অদক্ষ ও প্রশিক্ষণহীন চালককে দিয়ে গাড়ি চালানোর কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে। গাড়ি চালানোর জন্য যেসব আইন ও নিয়মনীতি রয়েছে, তাও অধিকাংশ গাড়ি চালক জানেন না। রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় অন্য গাড়িকে ওভারটেক এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যও প্রতিদিন সড়ক দুর্ঘটনা বাড়ছে। তাই অদক্ষ চালক এবং বেপরোয়া' গাড়ি চালানোর জন্যই উদ্দীপকের মেধাবী ছাত্র সোহাগের জীবন দিতে হয়েছে।

5 views

Related Questions