1 Answers
উদ্দীপকের সাখাওয়াত সাহেব উত্তর আমেরিকার দেশটিতে যা দেখতে পেয়েছেন তা সামাজিক নৈরাজ্য সৃষ্টির জন্য প্রত্যক্ষভাবে দায়ী।
সামাজিক নৈরাজ্যের অন্যতম প্রধান কারণ মূল্যবোধের অবক্ষয়। মূল্যবোধের অবক্ষয় হলে সমাজে আইনশৃঙ্খলার অবনতি, ঘুষ, দুর্নীতি, নারী নির্যাতন, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, ছিনতাই, হত্যা ইত্যাদি ব্যাপক আকার ধারণ করে। সাখাওয়াত সাহেব উত্তর আমেরিকারতে লক্ষ করেন, বিচারকার্যে বৈষম্যমূলক আচরণ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ব্যবসায় বাণিজ্যসহ সকল ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি। উদ্দীপকের সাখাওয়াত সাহেব উত্তর আমেরিকাতে যা কিছু লক্ষ করেছেন তা আমাদের পাঠ্যপুস্তকের 'সামাজিক নৈরাজ্যের কারণ' সংবলিত আলোচনার সাথে মিল রয়েছে। এর ফলে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান কর্তৃক সাহায্যপ্রার্থী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ ও অবহেলা করতে দেখা যায়। এ সবকিছুই ঘটে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে। এ থেকে প্রতীয়মান হয় যে, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ই সামাজিক নৈরাজ্যের কারণ।