1 Answers
সামাজিক নৈরাজ্য বলতে সামাজিক বিশৃঙ্খলার চরম রূপকে বোঝায়। রাষ্ট্রের শাসনযন্ত্র যখন আর কাজ করে না এবং শাসনযন্ত্র ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সমাজে নৈরাজ্য দেখা দেয়। সমাজে নৈরাজ্য সৃষ্টির পেছনে বহু কারণ দায়ী। সামাজিক নৈরাজ্যের উল্লেখযোগ্য লক্ষণ হলো- অপরাধ, কিশোর অপরাধ, মাদকাসক্তি, অপহরণ, আত্মহত্যা, নারী নির্যাতন, বিবাহবিচ্ছেদ, আইনশৃঙ্খলার অবনতি, ঘুষ, ছিনতাই, সন্ত্রাস, প্রভৃতি।
5 views
Answered