সামাজিক বিশৃঙ্খলার জন্য কি দবিরউদ্দিনকে দায়ী করা যায়? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
হ্যাঁ সামাজিক বিশৃঙ্খলার জন্য দবিরউদ্দীনকে দায়ী করা যায় বলে আমি মনে করি।
এক স্ত্রীর বর্তমানে কোনো সঙ্গত কারণ ব্যতীত দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা অনৈতিক ও বেআইনী। এতে পারিবারিক সম্পর্ক শিথিল হয়, আবার কখনো তা ভেঙ্গে যায়। সামাজিক বিশৃঙ্খলা হলো সামাজিক অনাচার। অর্থাৎ, সামাজিক বিশৃঙ্খলা এমন এক পরিস্থিতি, যেখানে মানুষের শান্তিপূর্ণ বসবাস বিঘ্নিত হয়। সমাজে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। সামাজিক বিশৃঙ্খলার ফলে সামাজিক নৈরাজ্য ও মূল্যরোধের অবক্ষয় দায়ী।
উদ্দীপকের দবিরউদ্দীনের প্রথম স্ত্রী পর পর তিনটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় সে আরও একটি বিয়ে করে। কন্যা সন্তান জন্ম দেওয়ার পিছনে তার স্ত্রীর কোনো ভূমিকা কিংবা ক্ষমতা নেই। বরং বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে, কন্যা বা পুত্র জন্মের জন্য স্বামীই প্রধানত দায়ী। স্বামীর দায় এভাবে স্ত্রীকে বহন করতে দিলে তা সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি করবে। সামাজিক পরিবেশকে নষ্ট করবে। স্বামী-স্ত্রীর পারস্পরিক আস্থা ও বিশ্বাস কমে যাবে যা পারিবারিক সম্পর্ককে শিথিল করবে। এরূপ সম্পর্ক সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সন্তানদের আর্থসামাজিক, মনো-দৈহিক বিকাশ এবং উন্নয়নকে ব্যাহত করবে, যা তাদের সামাজিক ভূমিকাকে সংকোচিত করবে। এরূপ পরিস্থিতি সামাজিক অনাচার বৃদ্ধি করবে। তাই এক্ষেত্রে দবিরউদ্দীনকে সামাজিক বিশৃঙ্খলার জন্য দায়ী করা যেতে পারে।