উদ্দীপকের শরিফা খানম কি পল্লিজননীর যথার্থ প্রতিনিধি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
হ্যাঁ, উদ্দীপকের শরিফা খানম পল্লিজননীর যথার্থ প্রতিনিধি।
একজন মায়ের কাছে তার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মা সব সময় সন্তানের মঙ্গল চিন্তা করেন। মায়ের কাছে সব সন্তানই সমান। স্নেহ-মমতার বিচারে ধনীর দুলালের সন্তান আর হতদরিদ্র সন্তানের কোনো পার্থক্য নেই।
উদ্দীপকের অহনা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তার মা তাকে উন্নত চিকিৎসার জন্য আধুনিক হাসপাতালে ভর্তি করান। তারপরও তিনি চিন্তামুক্ত নন। ডেঙ্গু আক্রান্ত কয়েকজন শিশু মারা গেলে তিনি দুশ্চিন্তায় পড়েন। মেয়ের রোগমুক্তির জন্য তিনি নফল রোজা, নামাজ মানত করেন। তার পরও তার অস্থিরতা কমে না, কিছুতেই তিনি শান্ত হতে পারেন না। উদ্দীপকের মায়ের মতো 'পল্লিজননী' কবিতায় অসুস্থ সন্তানের জন্য মায়ের স্নেহ-মমতা ও ব্যাকুলতা ফুটে উঠেছে। কবিতায় বুগ্ম পুত্রের চোখে ঘুম আসে না। মা তার সুস্থতার জন্য মসজিদে মোমাবাতি আর দরগায় মানত করেন। কানাকুয়ো হুতুম পেঁচার ডাককে অমঙ্গল ধ্বনি মনে করেন। তার মনে পুত্র হারানোর শঙ্কা জেগে ওঠে।
'পল্লিজননী' কবিতায় দারিদ্র্যক্লিষ্ট এক পল্লি মায়ের সন্তান হারানোর আশঙ্কা প্রকাশ পেয়েছে। এই বিষয়টি উদ্দীপকের মায়ের সন্তান হারানোর সঙ্গে একসূত্রে গাঁথা। উদ্দীপকের শরিফা ও 'পল্লিজননী' কবিতার মা উভয়ের মধ্যেই সন্তানের জন্য উৎকণ্ঠার রূপটি অভিন্নভাবে ফুটে উঠেছে। এদিক থেকে উদ্দীপকের শরিফা 'পল্লিজননী' কবিতার মায়ের যথার্থ প্রতিনিধি।