1 Answers
না, জনাব 'ক'-এর সমস্যা মোকাবিলায় তার স্ত্রীর পদক্ষেপটি যথার্থ নয়।
এইডস আক্রান্ত ব্যক্তির প্রতি তার পরিবার-পরিজনের সহানুভূতি দেখানো প্রয়োজন। উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক' এইডস আক্রান্ত হলেও তার কিছুদিন সুন্দরভাবে বাঁচার সুযোগ ছিল। কিন্তু তার স্ত্রী চলে যাওয়ায় 'ক' এর সেই সুযোগটি চলে যায়। ফলে সে দারুণ মর্মবেদনায় মৃত্যুর পথে এগোতে থাকে। স্ত্রীর এ সময়ে চলে যাওয়া সঠিক হয়নি। কারণ এটা অমানবিক ও অনৈতিক।
এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তির কোনো চিকিৎসা বা প্রতিষেধক নেই। এ রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার ফলে যেকোনো রোগে খুব সহজেই আক্রান্ত হতে পারে। তাই আক্রান্ত রোগীর জন্য প্রয়োজন উন্নত স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার। আক্রান্ত রোগীকে সামাজিক পুনর্বাসন করা আবশ্যক। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিকটাত্মীয়দের সহমর্মিতা ও সহযোগিতা। রোগীর মনোবল ঠিক রেখে চলার জন্য নিকটাত্মীয়দের সাহায্য-সহযোগিতা প্রয়োজন। উন্নত স্বাস্থ্যসেবা ও জীবনমান নিশ্চিত করা গেলে এইডসে আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘদিন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।
তাই বলা যায়, উদ্দীপকে জনাব 'ক' এর স্ত্রীর চলে, যাওয়া অমানবিক হয়েছে।