1 Answers

হ্যাঁ, ১৭৭০ সালের বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের জন্য দ্বৈত শাসন নীতিই দায়ী।
১৭৬৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। দেওয়ানি লাভের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের পাশাপাশি বাংলার রাজস্ব আদায়ের ক্ষমতা দেয়া হয়। ফলে বাংলার নবাব ক্ষমতা শূন্য হয়ে পড়েন। অথচ রাজ্যের সব ব্যয়ভার, প্রশাসনিক কর্মকাণ্ড নবাবকেই পরিচালনা করতে হতো। যার ফলে বাংলায় এক অচলাবস্থা তৈরি হয়। এরই প্রেক্ষিতে ১৭৭০ সালে গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত।
১৭৬৫-৭০ সালে বাংলায় বাৎসরিক রাজস্ব আদায়ের পরিমাণ যা ছিল দুর্ভিক্ষের বছরও আদায় প্রায় তার কাছাকাছি ছিল। ফলে চরম শোষণ- নির্যাতনে বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে। দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হন। এ দুর্ভিক্ষে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মৃত্যুমুখে পতিত হয়। দুর্ভিক্ষের ভয়াবহতা বর্ণনা করে কোম্পানির মুর্শিদাবাদ প্রতিনিধি রিচার্ড বেচার লেখেন, “দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষ ভক্ষণ করিতেছে তাহা গুজব নয়, অতি সত্য”।
পরিশেষে বলা যায়, ১৭৭০ সালের দুর্ভিক্ষ তথা ছিয়াত্তরের মন্বন্তরের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গৃহীত 'দ্বৈত শাসন' নীতিই দায়ী।

5 views

Related Questions