1 Answers

হ্যাঁ, আমি মনে করি, জমিলা বেগমের বিপরীত চরিত্র অর্থাৎ নারী জাগরণের অগ্রপথিক বেগম রোকেয়ার অবদান বর্তমান নারী শিক্ষার অগ্রগতিতে অনস্বীকার্য।
বেগম রোকেয়া বিংশ শতাব্দীর শুরুতে নারীশিক্ষার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেন। তিনি নারীসমাজকে নিয়ে অনেক সাহিত্য রচনা করেন। তিনি সমাজের কুসংস্কার, নারী সমাজের অবহেলা, বঞ্চনার করুণ চিত্র নিজ চোখে দেখেছেন। যা উপলব্ধি করেছেন, তাই তিনি তার লেখার মধ্যে তুলে ধরেছেন। সমাজের চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছেন নারীদের করুণদশা, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের নমুনা। তার 'অবরোধবাসিনী' 'পদ্মরাগ' 'মতিচুর' প্রভৃতি গ্রন্থে পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি বৈষম্যের চিত্র ফুটে উঠেছে। এছাড়াও তিনি নারী শিক্ষার উন্নয়নের জন্য ভাগলপুরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেন। তিনি ১৯১১ সালে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন; যা ১৯৩১ সালে উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয়। তার এ প্রচেষ্টায় সমাজে নারীশিক্ষার বীজ রোপিত হয়।
বস্তুত তিনি নারীদের বর্তমান অবস্থানে আসার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করেছেন। তিনিই বাঙালি মেয়েদের গৃহকোণে আবদ্ধ না থেকে বাইরে এসে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করতে অনুরোধ করেন।

5 views

Related Questions