1 Answers
উদ্দীপকে মি. রাকিবের এ পরিণতির জন্য দায়ী হচ্ছে দুর্নীতি।
স্বজনপ্রীতি বা ঘুষের বিনিময়ে যদি অযোগ্যরা নিয়োগ ও পদোন্নতি পায়, তাহলে সমাজের যোগ্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হন। দুর্নীতির মাধ্যমে প্রতারিত হয়ে যোগ্যরা যে বঞ্চিত হন তারই একটি প্রমাণ মি. রাকিব। উদ্দীপকে মি. রাকিবের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঐশীর বাবা সচিব হওয়ার ফলে তার চাচা সামরিক বাহিনীর পদস্থ অফিসার হতে পেরেছেন। এমনকি ঐশীদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং এলাকার অনেকেই বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পেরেছেন ঐশীর বাবার কারণে। যোগ্য ব্যক্তি মি. রাকিবের কম বেতনের বঞ্চনার শিকার চাকরি এবং ঐশীদের পারিবারিক অবস্থা একটি দুর্নীতিগ্রস্ত সমাজের প্রতিকৃতি সৃষ্টি করে দেয়। সুতরাং মি. রাকিবের এ পরিণতির জন্য দুর্নীতিই দায়ী।
5 views
Answered