1 Answers

মার রান্না করা খাবার নষ্ট হওয়ার পেছনে বেশ কিছু কারণ দায়ী। খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণগুলো জীবাণু, খাদ্যের মধ্যে এনজাইম বা জারক রসের ক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়া। এছাড়া খাদ্য নষ্ট হওয়ার কারণগুলোকে প্রভাবিত করে যেসব বিষয় সেগুলো হচ্ছে- খাদ্যের উপাদান, আর্দ্রতা, তাপ, অক্সিজেন, অম্ল ইত্যাদি।

উচ্চতাপে ভেজে বা সেকে খাদ্য প্রস্তুত করলে তা নিরাপদ থাকে। কিন্তু যদি অল্প তাপে সর্বত্র ঠিকমতো উত্তাপ না লাগে তাহলে জীবাণু বেঁচে যায়। এর ফলে সেই খাদ্য দূষিত হয়ে যায়। গৃহে প্রস্তুত টিনজাত বা বোতলজাত খাদ্য পর্যাপ্ত তাপ না পাওয়ায় সেখানে জীবাণু বেঁচে থাকে, ছত্রাক জন্মায়। খোলা বাতাসে ঘি, মাখন জারিত হয়ে নষ্ট হয়ে যায়। প্রোটিন, শর্করা, উপাদান বিশিষ্ট খাদ্যে পানির পরিমাণ বেশি থাকলে খাদ্য জীবাণু দ্বারা সহজেই আক্রান্ত হয় এবং পচন ধরে। আবার বিভিন্ন অণুজীব তাপে বংশ বৃদ্ধি করে। তাপ পেলে সেইসব অণুজীব খাদ্যবস্তুকে নষ্ট করে দেয়। এছাড়া বিভিন্ন ধরনের জীবাণু খাদ্যের মধ্যে প্রবেশ করে সহজেই বংশ বিস্তার করে। যার কারণেও খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়।

5 views

Related Questions