1 Answers
রোগ নিরাময়ে খাদ্যের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। এ কারণে শরীর সুস্থ থাকার জন্য পরিমিত উপযুক্ত খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়।
উদ্দীপকের আদেল সাহেব মধ্যবয়সী একজন ব্যক্তি। তার শারীরিক পরিশ্রমও তেমন একটা করার প্রয়োজন হয় না। এর উপর সে আবার তৈলাক্ত খাবার পছন্দ করে। হঠাৎ বুকে ব্যথা ধরা পড়ায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার হৃদরোগ হয়েছে বলে জানান। তার এ পরিণতির জন্য তার খাদ্য ব্যবস্থাই দায়ী বলে আমি মনে করি। কারণ যখন চর্বি ধমনীর গায়ে জমা হয় তখন তা ধমনীকে সরু করে ফেলে ও এক ধরনের অবরোধ তৈরি করে। এজন্য প্রয়োজন খাদ্য ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা এবং ক্যালরির পরিমাণ কমানো। প্রাণিজ প্রোটিনের পরিবর্তে উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করা। চিনি, মধু, মিষ্টি জাতীয় খাবার পরিমিত গ্রহণ করা। জটিল শর্করা খাবার খাওয়া ভালো, চর্বিযুক্ত মাংস, মাখন, মগজ, চিংড়ি মাছ, লবণ, পনির ইত্যাদি বর্জন করতে হবে। উদ্ভিজ্জ তেল গ্রহণ করা ভালো। যেহেতু আদেল সাহেব মধ্যবয়সী ও তাকে কম পরিশ্রম করতে হয় সেহেতু তার খাদ্য ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দেওয়া উচিত ছিল।'