1 Answers

শরীরের শক্তি বাড়ানোর জন্য এবং সুস্থ থাকার জন্য করিমের উচ্চ ক্যালরিযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন।

শারীরিক কার্যকলাপের ওপর শক্তি ব্যয় নির্ভর করে। শ্রমের মাত্রার সাথে পেশির টান, সংকোচন, অক্সিজেন গ্রহণ, রক্ত সঞ্চালন প্রভৃতি নির্ভরশীল। এ কারণে পরিশ্রমী ব্যক্তির শক্তি চাহিদা বেশি হয়। অধিক পরিশ্রমে পেশির সংকোচন, প্রসারণ, অক্সিজেন গ্রহণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেহে দহন ক্রিয়া বৃদ্ধি পায়, ফলে শক্তি চাহিদাও সেই অনুপাতে বাড়ে।

করিম দিনে অন্তত ১৫/১৬ ঘণ্টা রিক্সা চালায়, এর ফলে তার অধিক পরিশ্রম হয়। ফলে তার দহন ক্রিয়া বৃদ্ধি পায়। কিন্তু দহন ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য যে পরিমাণ ক্যালরিবহুল খাদ্য গ্রহণ করা প্রয়োজন করিম তা গ্রহণ করতে পারে না। সাধারণত খাদ্য হতে প্রাপ্ত শক্তির ২০ ভাগ কর্মশক্তিতে ব্যয় হয়। ক্যালরিবহুল খাদ্য গ্রহণ করলে শরীর শক্তি পায় এবং সবল থাকে। তাই শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য করিমের উচ্চ ক্যালরিযুক্ত খাদ্য বেশি পরিমাণে গ্রহণ করতে হবে।

4 views

Related Questions