1 Answers
খাদ্য হতে বিভিন্ন রোগের সূত্রপাত ঘটে।
বিশুদ্ধ খাদ্য গ্রহণ না করলে সহজেই যেকোন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়।
উদ্দীপকের কণা যে রোগে আক্রান্ত তা হলো জন্ডিস। এ রোগে পেটে ব্যথাসহ মূত্রের রং হলুদ, চোখ হলদেটে, ক্ষুধা মন্দা ইত্যাদি সমস্যা দেখা দেয়। যখন কোনো বিষাক্ত পদার্থ দ্বারা যকৃত আক্রান্ত হয় তখনই। জন্ডিস হয়েছে বলে ধরে নেওয়া হয়। যেহেতু কণা পানি ফুটিয়ে পান করে না, হোস্টেলের দূষিত ফুচকা, চটপটি খায় সেহেতু সহজেই ক্ষতিকারক ভাইরাস দ্বারা সে আক্রান্ত হয়ে পড়েছে। ফলে রক্তের লোহিত কণিকাগুলো অধিক পরিমাণে ভেঙ্গে বিলিরুবিন উৎপন্ন করেছে ফলে পিত্তের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে পড়েছে এবং কণা জন্ডিসে আক্রান্ত হয়েছে। কিন্তু পূর্বেই যদি দূষিত পানি, দূষিত পরিবেশে তৈরি চটপটি, ফুচকা ইত্যাদি খাবার সে পরিহার করত তবে এ রোগের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারত। অর্থাৎ কণাকে তার খাওয়া দাওয়ার ব্যাপারে আরোও সচেতন হতে হবে।