1 Answers
জয়ের প্রতিদিন ঘুমের ট্যাবলেট খাওয়া এক ধরনের মাদকাসক্তি। কোনো মাদক ক্রমাগত গ্রহণের ফলে যে আসক্তি তৈরি হয় তাকেই মাদকাসক্তি বলে। মাদক এমন একটি পদার্থ যা গ্রহণে দেহের ও মনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এবং দেহ ও মনের অসুস্থতা বৃদ্ধি পায়। তেমনি কাজে উৎসাহ, শক্তি ও উদ্দীপনা হারিয়ে যায়।
জয় বাবা-মার সান্নিধ্য হতে বঞ্চিত হয়ে ক্রমাগত মানসিক হতাশায় ভুগে। একাকিত্ব ও বিষণ্ণতায় আক্রান্ত হয়ে এক সময় সে বন্ধুদের পরামর্শে ঘুমের ওষুধ সেবন করে। পরবর্তীতে জয় টাকা যোগাড় করে প্রায়ই ঔষধ কিনে খেতে থাকে। অর্থাৎ জয় ঘুমের ওষুধের প্রতি ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েছে। এটি গ্রহণে সে সাময়িক ভালো থাকলেও এটি কোনো সঠিক সমাধান না। কিন্তু বিষণ্ণতা ভুলে থাকার জন্য ও হতাশা কমানোর জন্য সে ঘুমের ঔষুধের প্রতি আসক্ত হয়ে পড়েছে। তাই বলা যায়, জয়ের প্রতিদিন ঘুমের ট্যাবলেট খাওয়া এক ধরনের মাদকাসক্তি।