স্বপন সাহেবের সকালে শুধুমাত্র লাল চা খাওয়া তার পরিপাক ক্রিয়ায় কী প্রভাব ফেলে- ব্যাখ্যা করো। (প্রয়োগ)
4 views
1 Answers
কার্বোহাইড্রেটের পরিপাক হলো জটিল শর্করাগুলোর ভাঙনে দেহে শোষণ উপযোগী সরল শর্করায় পরিণত হওয়া।
কার্বোহাইড্রেটের প্রধান উৎসগুলো হলো ভাত, রুটি, আলু, চিনি, গুড়, ফল ইত্যাদি। মানুষের পরিপাকনালীর মুখগহ্বর হতে শুরু করে পাকস্থলি, ডিওডেনাম, ইলিয়ামসহ প্রায় সকল অংশেই কার্বোহাইড্রেটের পরিপাকক্রিয়া সংঘটিত হয়।
স্বপন সাহেব সকালে শুধুমাত্র লাল চা খেয়ে অফিসে যান। লাল চায়ের আকারে তিনি তরল পানি গ্রহণ করছেন। তাতে যে চিনি তথা সুক্রোজ রয়েছে তা এক প্রকারের ডাইস্যাকারাইড। এটি পরিপাকের পর গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। এরা সরাসরি রক্তের মাধ্যমে দেহকোষে শোষিত হয়।
4 views
Answered