1 Answers
সরকার জনগণের ওপর বাধ্যতামূলকভাবে যে আর্থিক ভার আরোপ করে সেটাই কর। আর পণ্য আমদানি ও রপ্তানির ওপর সরকার যে কমিশন আরোপ করে তাকে শুল্ক বলে। শিল্পের অন্যান্য উপাদানের মতো কর ও শুল্ক নীতি শিল্পোদ্যোগে গুরুত্বপূর্ণ প্রভাববিস্তার করে। দেশে বিদ্যমান কর কাঠামোতে যেসব খাতে বা অঞ্চলে শিল্পকারখানা ও ব্যবসায় স্থাপন করা হয়, সেসব খাতে বা অঞ্চলে দ্রুত শিল্পকারখানা গড়ে ওঠে। ফলে অধিক শিল্পকারখানা হওয়ায় শিল্প উদ্যোগের ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
4 views
Answered