1 Answers

বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি যেমন- বৃষ্টিপাত, বায়ু চলাচল, মাধ্যাকর্ষণ শক্তি ইত্যাদির প্রভাবে মাটির কণার একস্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে।

ভূমিক্ষয়ের ফলে জমির পুষ্টিসমৃদ্ধ উপরের স্তরের মাটি অন্যত্র চলে যায়। ফলে মাটির উর্বরতা ব্যাপক হ্রাস পায়, যেমন- মরুভূমি। ক্রমাগত ভূমিক্ষয়ের কারণে নদী-নালা, হাওর-বিল ভরাট হয়ে যায়। আবার ভূমিক্ষয়ের ফলে নদীর মোহনায় বা উপকূলে চর বা দ্বীপের সৃষ্টি হয়। এতে মানুষের বসবাসের ও কৃষিকাজের নতুন স্থান সৃষ্টি হয়। ভূ-পৃষ্ঠের মৃত্তিকা কণায় জৈব উপাদান থাকে যা ভূমিক্ষয়ের মাধ্যমে পৃথিবীর অনেক অঞ্চলকে উর্বর করে। যেমন- পাহাড়ের পাদভূমি।

4 views

Related Questions