1 Answers

লালমিয়া তার ২ হেক্টর জমিতে ঈশ্বরদী-১৬ জাতের আখ চাষ করেন যা আখের একটি উন্নত জাত।

উঁচু বা মাঝারি উঁচু জমি যেখানে পানি নিষ্কাষনের সুবিধা আছে এমন জমি আখ চাষের জন্যে উপযোগী। জমির মাটি এঁটেল দোআঁশ ও দোআঁশ প্রকৃতির হলে সে মাটিতে আখের উৎপাদন ভালো হয়। আখ দীর্ঘমেয়াদী ও প্রচুর শিকড়বিশিষ্ট গভীরমূলী ফসল হওয়ায় জমি ৫/৬টি চাষ ও মই দিয়ে মিহি করে মাটি প্রস্তুত করতে হয়। চাষের গভীরতাও ৮ ইঞ্চি হওয়া বাঞ্ছনীয়। সতেজ সুস্থ আখ ও সন্তোষজনক ফলন পেতে আখের জমিতে সুষম মাত্রার সার ও জৈব সার প্রয়োগ করে চাষের জন্য তৈরি করে নিতে হয়।

সুতরাং, লালমিয়ার আখ চাষের জমি উপরে বর্ণিত প্রকৃতির হওয়া দরকার ছিল। এতে তিনি জমি হতে অধিক ফসল লাভের আশা করতে পারেন।

4 views

Related Questions