1 Answers

বজলু মিয়া পেয়ারা চাষে উপযোগী হয়ে তার বাড়ির পাশের জমিতে কেজি পেয়ারার চাষ করেন।

পেয়ারা একটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন ফল। পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন 'সি', 'বি' ছাড়াও ক্যালসিয়াম ও ফসফরাস আছে। পেয়ারার শিকড়, গাছের বাকল, পাতা এবং অপরিপক্ব ফল কলেরা, আমাশয় ও অন্যান্য পেটের পীড়া নিরাময়ে ভালো কাজ করে। ক্ষত বা ঘাতে থেতলানো পাতার প্রলেপ দিলে উপকার পাওয়া যায়। পেয়ারার পাতা চিবালে দাঁতের ব্যথা উপশম হয়। এছাড়াও পেয়ারা গাছ, ছাঁটাইকৃত শাখা ও ডালপালা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পেয়ারাতে পেকটিন বিদ্যমান তাই এ থেকে প্রক্রিয়াজাতকৃত খাদ্য যেমন- জ্যাম, জেলি তৈরি করে সারা বছরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করেও অর্থ উপার্জন করা যায়। পেয়ারা চাষ করা সহজ। বিঘা প্রতি ১০০টি পেয়ারা গাছ থেকে প্রায় ২০-২৫ হাজার টাকার পেয়ারা বিক্রি করা যায়।

সুতরাং আলোচনার পরিশেষে বলা যায়, বজলু মিয়ার চাষকৃত | ফসলটি অর্থাৎ পেয়ারা পুষ্টি, ওষুধ ও জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি আর্থিক সহযোগিতাও করতে পারে।

5 views

Related Questions