1 Answers
মি. করিমের মূলধন সংগ্রহের কাজটিকে অর্থায়ন বলা যায়।
ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন হয়। কারণ, অর্থ ছাড়া ব্যবসায় শুরু করা যায় না। এছাড়া, ব্যবসায়ের কাজ চালু রাখা ও এর পরিধি বাড়াতেও অর্থের প্রয়োজন। নিজস্ব তহবিল, আত্মীয়-স্বজন, বাণিজ্যিক ব্যাংক প্রভৃতি উৎস থেকে এ অর্থ সংগ্রহ করা যায়।
উদ্দীপকের মি. করিম একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মালিক। তিনি আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেছিলেন। বর্তমানে তিনি ব্যবসায়ের পরিধি বাড়াতে চান। কিন্তু তার কাছে পর্যাপ্ত অর্থ না থাকায় তিনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেন। সংগৃহীত অর্থের মাধ্যমে তিনি ব্যবসায়টি সম্প্রসারণ করতে পারবেন। তার এ কাজের সাথে ব্যবসায় অর্থায়নের মিল আছে। তাই বলা যায়, মি. করিম মূলধন সংগ্রহ করার মাধ্যমে ব্যবসায়ের অর্থায়ন কাজটিই করেছেন।