1 Answers
মি. করিমের ব্যবসায়ের জন্য জনতা' ব্যাংক থেকে ঋণ নেওয়া সম্পূর্ণ যৌক্তিক হবে বলে আমি মনে করি।
ব্যবসায় শুরু করার জন্য উদ্যোক্তার মূলধনের প্রয়োজন হয়। আবার, ব্যবসায় সম্প্রসারণের জন্যও মূলধন প্রয়োজন। অনেক সময় উদ্যোক্তার একার পক্ষে এ মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না। তাই তিনি আত্মীয়- স্বজন, বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক প্রভৃতি উৎস থেকে সহায়তা নেন। এক্ষেত্রে ব্যাংকগুলো উদ্যোক্তার প্রয়োজন অনুযায়ী (স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি) ঋণ দিয়ে থাকে।
উদ্দীপকের মি. করিম ব্যবসায় শুরু করার জন্য আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নেন। বর্তমানে তার ব্যবসায়ের জনপ্রিয়তা বেড়েছে। তাই তিনি ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবছেন। কিন্তু তার কাছে পর্যাপ্ত অর্থ নেই। তাই তিনি জনতা ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেন।
দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক (বাণিজ্যিক, সমবায়, গ্রামীণ, বিডিবিএল প্রভৃতি) ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের জন্য এই ব্যাংকগুলো সহজ শর্তে ঋণ দেয়। এতে নতুন উদ্যোক্তারা ব্যবসায় স্থাপনে উৎসাহিত হয়। মি. করিমও একটি ক্ষুদ্র শিল্পের মালিক। তাই ব্যাংক থেকে তিনি সহজেই প্রয়োজনীয় অর্থের সহায়তা পাবেন। তাই বলা যায়, ব্যবসায়ের পরিধি বাড়ানোর জন্য মি. করিমের জনতা ব্যাংক থেকেই ঋণ নেওয়া উচিত।