1 Answers
অনুজীব দ্বারা খাদ্য সহজেই নষ্ট হয়ে যায়।
আমাদের দেশের আবহাওয়ায় 'অনুজীবের বাঁচার জন্য দরকার হচ্ছে খাদ্য, পানি, তাপ ও অক্সিজেন, তার কারনে আমাদের দেশে কোনো খাদ্যই স্বাভাবিকভাবে ঘরে বেশিদিন রাখা যায় না।
আর্দ্র বায়ু ও স্যাঁতসেঁতে পরিবেশ অনুজীব বৃদ্ধির জন্য অনুকূল। পানি ছাড়াও তাপ খাদ্য পচনের অন্যতন কারণ। বিভিন্ন অনুজীব বিভিন্ন তাপে বংশ বৃদ্ধি করে, তাপ অনুজীব বৃদ্ধিতে সহযোগিতা করে। বেশি পাকা ফল, ফাটা, থেতলানো, আঁচড়ে পড়া ফলে সহজেই অনুজীব প্রবেশ করে এবং অনুকূল পরিবেশে দ্রুত বৃদ্ধি পায়। খোলা বাতাসের সংস্পর্শেও অনেক খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। অর্থাৎ যেসকল স্থানে সহজেই অনুজীব বংশ বৃদ্ধি করতে পারে সে পরিবেশেই খাদ্য দ্রুত নষ্ট হয়ে যায়।
4 views
Answered