1 Answers
উদ্দীপকে কলেরা, ডায়রিয়া, আমাশয় এবং টাইফয়েড রোগের উল্লেখ রয়েছে। এগুলো খাদ্য ও পানিবাহিত রোগ। খাদ্য ও পানির মাধ্যমে যেসব রোগের জীবাণু আমাদের দেহে প্রবেশ করে, সেগুলোকে খাদ্য ও পানি বাহিত রোগ বলে।
খাদ্য ও পানিবাহিত রোগ সংক্রমণের কারণসমূহ নিচে ব্যাখ্যা করা হলো-
- যে পানি দিয়ে খাদ্য প্রস্তুত হয় তা মানুষ ও প্রাণীর মলমূত্র দ্বারা দূষিত হলে।
- খাদ্য প্রস্তুতের পূর্বে হাত পরিষ্কার করে ধুয়ে না নিলে।
- হাতের নখ বড় থাকলে তাতে সহজেই জীবাণু জমে এবং ঐ হাত থেকে জীবাণু খাদ্যে সংক্রমিত হয়।
- রান্নার পরে খাদ্যকে অনেকক্ষণ খোলা রেখে দিলে তা জীবাণু দ্বারা সংক্রমিত হয়।
- খাদ্য খাবার আগে বিশেষ করে কাঁচা ফল পরিষ্কার পানিতে ধুয়ে ও খোসা ফেলে না দিলে বিপজ্জনক হতে পারে।
- মাটি থেকে খাদ্য তুলে নিয়ে না ধুয়ে খেলে সেসব খাদ্য থেকে জীবাণুর সংক্রমণ হতে পারে।
- ময়লা পাত্রে খাদ্য রেখে দিলে।
- গৃহে বা হোটেলে খাবার রান্নার পর ঢেকে না রাখলে বিভিন্ন পোকা মাকড় মাছি দ্বারা দূষিত হতে পারে।
- যেখানে মলমূত্র ত্যাগ করা হয় তার আশপাশে জলাধার থাকলে বা জলাধারে মলমূত্র ত্যাগ করলে এবং ঐ পানি দ্বারা রান্নার কাজ করলে বা বাসনপত্র ধুলে খাদ্য বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে।
4 views
Answered