1 Answers

উদ্দীপকে উল্লিখিত রোগগুলো হল লেখারিজম ও ইপিডিমিক ড্রপসি। দুটি রোগই রাসায়নিক পদার্থ দ্বারা সংঘটিত বিষক্রিয়ার ফলে হয়। দূষিত খাদ্য ও পানি খাওয়ার পর শরীরে যে অসুস্থতার লক্ষণাদি দেখা যায় তা প্রধানত খাদ্যের মধ্যে উৎপন্ন বিষাক্ত দ্রব্যের জন্য হয়। এ বিষাক্ত উপাদান জীবাণু বৃদ্ধিতে উৎপন্ন হয়। এ অসুস্থতাকে খাবারের বিষক্রিয়া বলে।

সম্পূর্ণ প্রকৃতিগতভাবে এ ধরনের বিষক্রিয়া হয়। খেসারি ডাল খেলে লেথারিজম হয়। যে জীবাণুর কারণে এ রোগ হয় তা হল Lathyris sativa। এ রোগে শরীরের নীচের অংশ দূর্বল হয়ে পড়ে, পায়ের গোড়ালি ও হাঁটুতে প্রচুর ব্যথা হয়, মাংসপেশিতে খিচুনি হয়। শেষ পর্যায়ে রোগী পঙ্গু হয়ে যায়। অপর রোগটি সরিষার তেলে থাকা Argemone এর কারণে হয়। এ তেলে বিশেষ ধরনের ক্ষারীয় জীবাণু থাকে যা বিপাকে বাধা সৃষ্টি করে, হৃৎপিণ্ড আক্রান্ত হয় এবং তা বড় হয়ে যায়। অর্থাৎ উপরিউক্ত দুটি রোগই খাদ্যদ্রব্যে উপস্থিত রাসায়নিক পদার্থের বিষক্রিয়ার ফলে সৃষ্ট হয়।

4 views

Related Questions