1 Answers
জাউদ্দীপকে উল্লিখিত অণুজীবগুলো আমাদের শরীরে প্রবেশ করে।
নানাবিধ রোগের প্রকটতা সৃষ্টি করে। যে সকল খাদ্যদ্রব্য আমরা খাই তা নানাভাবে রোগজীবাণু দ্বারা দূষিত হয়। যেমন অপরিষ্কার হাতে খাদ্য গ্রহণ, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য ফেলে রাখা, ভালোভাবে না ধুয়ে খাদ্যদ্রব্য গ্রহণ করা, অপরিষ্কার পাত্রে খাদ্য রাখা ইত্যাদি। খাদ্য ও পানির মাধ্যমে যেসব রোগের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তাকে খাদ্য ও পানিবাহিত রোগ বলে।
ভিবরিও কলেরা নামক অণুজীবের আক্রমণে ১-৩ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। ডায়রিয়া দেখা দেয়। এ অবস্থা মারাত্মক আকার ধারণ করলে ডিহাইড্রেশন হতে পারে। আবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হলে জন্ডিস হয়। চোখ, মুখ ও শরীর হলদে হয়ে যায়, ক্লান্ত লাগে ও বমি হয়, লিভারের কর্মক্ষমতা নষ্ট হতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে। স্যালমোনেলোসিস অণুজীবদের দ্বারা আক্রান্ত খাদ্য গ্রহণের ১২-৪৮ ঘণ্টা পরে রোগের লক্ষণ প্রকাশ পায়। বমি বমি ভাব, মাথা ধরা, মাথা ব্যথা, পেট কামড়ানো, ডায়রিয়া এবং কখনো বমি হয়। শিশু, বৃদ্ধ, দুর্বল ব্যক্তির ক্ষেত্রে প্রাণনাশের আশঙ্কা থাকে।